Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (বৃহস্পতিবার) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২৩ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বুধবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০পয়সা বা ৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৭ দশমিক ০৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ০৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩ দশমিক ১২ শতাংশ, এফবিএলআইএফের ২ দশমিক ১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ১৭ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ দশমিক ০৮ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার