Ortho Songbad আর্কাইভ

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করছে’

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করছে’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ মন্তব‌্য করেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের সবার এই স্নেহ আমার জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত। আমি আনন্দিত যে, আপনারা আমাকেও বাংলাদেশের উন্নয়নযাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে অন্তর্ভুক্ত করেছেন।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে তিনি নিজের ও ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের প্রাণঢালা অভিনন্দন জানান।

মুল সাইট থেকে

পুজিবাজার