Ortho Songbad আর্কাইভ

‘ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে’

‘ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে’
সহজেই লক্ষ্যে পৌছানোর জন্য ভারত-বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার (২৬ মার্চ) মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সহজেই লক্ষ্য পৌঁছাতে পারব। আমাদের এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনীতির চালের শিকার হবে না।’

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভারতে সত্যাগ্রহ আন্দোলন করে নিজেও গ্রেফতার হয়েছি।

মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এ সময় তিনি বাংলায় বলেন, একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না।

এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কবিতাংশও বাংলায় তুলে ধরেন। পাশাপাশি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চুম্বক অংশও বাংলায় তুলে ধরেন নরেন্দ্র মোদি।

মুল সাইট থেকে

পুজিবাজার