Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক রিটার্নে দর কমলো ১৮ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমলো ১৮ খাতে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ২ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬ দশমিক ৬ শতাংশ দর কমেছে। এরপরে আর্থিক খাতে ৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৪ দশমিক ১ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ দশমিক ৯ শতাংশ, সিমেন্ট খাতে ৩ দশমিক ২ শতাংশ, আইটি খাতে ৩ দশমিক ১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২ দশমিক ৮ শতাংশ, ফার্মা খাতে ২ দশমিক ৭ শতাংশ, কাগজ খাতে ২ দশমিক ৪ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৭ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ৪ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৯ শতাংশ, ভ্রমন ও ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

অন্যদিকে দর বেড়েছে শুধুমাত্র সাধারণ বিমা ও খাদ্য খাতে।

মুল সাইট থেকে

পুজিবাজার