কর্মসংস্থান তৈরিতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

কর্মসংস্থান তৈরিতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আগামীতে করোনাভাইরাস মোকাবিলা এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে এ ঋণ শোধ করতে হবে।

শুক্রবার (২৬ মার্চ) এ ঋণ অনুমোদন দেয় বলে শনিবার জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। থার্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ভালো হয়েছে। সেই হিসাবে কর্মসংস্থান তৈরি হয়নি, বিশেষ করে উৎপাদনশীল খাতে।

এদিকে করোনা দরিদ্র ও নারীদের বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। এ অর্থায়ন করোনায় ক্ষতির শিকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে বলে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি