Ortho Songbad আর্কাইভ

চালু হচ্ছে মোজাফফর হোসেনের রোটর ইউনিটের উৎপাদন

চালু হচ্ছে মোজাফফর হোসেনের রোটর ইউনিটের উৎপাদন
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের বন্ধ থাকা রোটর ইউনিটের ৫০ শতাংশ উৎপাদন আগামী ১ এপ্রিল চালু হতে পারে। গত ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির উৎপাদনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রিং ইউনিট ক্যাপাসিটির গড়ে ২০ মেট্রিক টন উৎপাদন চালু রয়েছে। আর রোটর ইউনিটে ৫০ শতাংশ চালু রয়েছে। সেখানে দৈনিক ১৬ মেট্রিক টন উৎপাদন হয়।

কোম্পানিটি জানিয়েছে, ৩৬ হাজার স্পিনডেলস রিং স্পিনিং ইউনিটের সম্প্রসারণের জন্য বিদ্যমান ৫০ শতাংশ রোটর ইউনিটের কাজ ২০১৮ সালের মে মাস থেকে বন্ধ রয়েছে।

কোম্পানিটি আশা করছে, বন্ধ থাকা ৫০ শতাংশ রোটর ইউনিটের কাজ আগামী ১ এপ্রিল চালু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার