ঢাবির ভর্তি আবেদনের সময়সীমা বাড়ছে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৮ মার্চ থেকে শুরু হয়ে এ আবেদন চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে কয়েকদিন আবেদন বন্ধ ছিল। কিন্তু পরবর্তীতে অনেক সময় হাতে ছিল। এখন আর তেমন চাপ অনুভূত হচ্ছে না। এখনো দুই দিন সময় হাতে আছে। চাইলেই আবেদন করে ফেলা যাবে। তাই সময় বাড়ানোর তেমন কোনো কারণ দেখছি না।
এছাড়াও তিনি আরো বলেন, সংশোধনের সময় থাকবে আট তারিখ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর কোনো আবেদন গ্রহণ হবে না।