গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় গণপরিবহনে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহনের নির্দেশনাসহ মোট ১৮টি নির্দেশনা দিয়েছে সরকার। তাই অর্ধেক যাত্রী পরিবহন করতে বাস ও মিনিবাসে শতকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২৯ মার্চ) বিআরটিএ প্রধান কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বৈঠক চলে। বৈঠকের পর পৌনে ৮টায় সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা এবং প্রস্তাবনার ভিত্তিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রস্তাবটি পাঠানো হচ্ছে। মঙ্গলবার (৩০) শবে বরাতের কারণে সরকারি ছুটি। দুই একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।