Ortho Songbad আর্কাইভ

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে কি বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হবে তা জানাননি তিনি।

শায়রুল কবির বলেন, ‘বিকেল চারটায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’

মুল সাইট থেকে

পুজিবাজার