Ortho Songbad আর্কাইভ

রমজান উপলক্ষে কুয়েতে কমলো কারফিউর সময়

রমজান উপলক্ষে কুয়েতে কমলো কারফিউর সময়
কুয়েতে করোনাভাইরাস অস্বাভাবিক হারে বৃদ্ধির পাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্পিত আংশিক কারফিউ দৈনিক ১১ থেকে কমিয়ে ১০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই ১০ ঘণ্টার কারফিউ কার্যকর হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে।

দেশটির সরকারের মুখপাত্র তারিক আল মুজরিজের উদ্ধৃতি দিয়ে স্থানীয় দৈনিক আরব টাইমসে এ খবরটি প্রকাশিত হয়েছে।

দৈনিকটি আরও জানায়, আসছে রমজান মাসে তারাবিহ নামাজ পড়ার জন্য বাসস্থানের নিকটবর্তী মসজিদে যানবাহন ব্যতীত শুধু পায়ে হেঁটে যেতে পারবে। হোটেল এবং রেস্তোরাঁগুলোতে বসে খেতে পারবে না। শুধুমাত্র হোম ডেলিভারি দিতে পারবে রাত ৩টা পর্যন্ত। শরীর চর্চা বা হাঁটাহাঁটি করতে পারবে রাত ১০টা পর্যন্ত।

উল্লেখ্য, কুয়েতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিস্তার ঠেকাতে করণীয় পদক্ষেপের অংশ হিসেবে গত ৭ মার্চ সন্ধ্যা ৫টা থেকে সকাল ৫টা পর্যন্ত প্রতিদিন ১২ ঘণ্টার আংশিক কারফিউ জারি করে দেশটি।

পরবর্তীতে ঘোষিত কারফিউ সময়সীমা শেষ না হতে ২৩ সে মার্চ ১ ঘণ্টা কমিয়ে ১১ ঘণ্টার কারফিউ জারি করে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে আসছে রমজান মাসের পবিত্রতা বিবেচনায় মুসলমানদের রোজা এবং তারাবিহ আদায়ের সুবিধার্থে আবারো চলমান কারফিউ আরও ১ ঘণ্টা কমিয়ে আগামী ৮ এপ্রিল থেকে প্রতিদিন ১০ ঘণ্টার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার