Ortho Songbad আর্কাইভ

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৩ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৯৭০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৫৭ হাজার ৬১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৫৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিমা ফুড কর্পোরেশন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার