বইমেলা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলা একাডেমি
দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তবে এই সময়ে বইমেলা চলবে কিনা তা নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলা একাডেমি।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা মেনেই করোনার মধ্যে বইমেলা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে, সেভাবেই আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।’
এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ সব ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।