Ortho Songbad আর্কাইভ

স্বাস্থ্য সচিবকে বদলি

স্বাস্থ্য সচিবকে বদলি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এছাড়া, অন্য এ প্রজ্ঞাপনে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার