ডিএসই’তে আড়াই ঘণ্টায় লেনদেন ২৭৪ কোটি টাকা
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে ২৭৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।