Ortho Songbad আর্কাইভ

'বই মেলায় যাওয়া যাবে রিকশায়'

'বই মেলায় যাওয়া যাবে রিকশায়'
রিকশায় চলাচলে বাধা নেই। তাই এই বাহনে করে যাওয়া যাবে বইমেলায়।

সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৈঠক সিদ্ধান্ত হয়- রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবহারের কারণে লকডাউনেও রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে লকডাউনের নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মুল সাইট থেকে

পুজিবাজার