আগামীকাল থেকে চলবে গণপরিবহন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের জন্য গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু থাকবে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
বুধবার (৭ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেন, 'বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।'
'তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।'