Ortho Songbad আর্কাইভ

দর কমার শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দর কমার শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩টির বা ১২.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৫ শতাংশ, জুট স্পিনার্সের ৩ দশমিক ৭৩ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩ দশমিক ৭০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩ দশমিক ৫৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২ দশমিক ৫২ শতাংশ, রহিমা ফুডের ২ দশমিক ২৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৭২ শতাংশ এবং আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার