Ortho Songbad আর্কাইভ

জেনিথ ইসলামী লাইফের ডিএমডি পদে যোগ দিলেন মাহমুদুল ইসলাম

জেনিথ ইসলামী লাইফের ডিএমডি পদে যোগ দিলেন মাহমুদুল ইসলাম
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রগতি লাইফ ইন্সুরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর (ঢাকা) মো. মাহমুদুল ইসলাম।

মঙ্গলবার (৬ এপ্রিল) বীমা কোম্পানিটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বীমা পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)'র ফাউন্ডার প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম পূর্বে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার