Ortho Songbad আর্কাইভ

লিনডে বিডির নগদ লভ্যাংশ ঘোষণা

লিনডে বিডির নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭০ টাকা ৫৫ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৩৫৫ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ২৯ এপ্রিল।

মুল সাইট থেকে

পুজিবাজার