গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় বীমা খাতের আধিপত্য

গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় বীমা খাতের আধিপত্য
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনারে উঠে আসা ৯০ শতাংশই বীমা খাতের কোম্পানিগুলো দখলে নিয়েছে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহটিতে টপটেন গেইনারে বীমা খাতের ৯টি বা ৯০ শতাংশ রয়েছে। আর বাকি একটি কোম্পানি সিরামিক খাতে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৮০ টাকা বা ৩৯.৬৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩৪.১৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩২.২৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২১.৩২ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২০.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ২০.৮৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৭.৯৯ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৭.৭০ শতাংশ বেড়েছে।

বীমা খাতের বাইরে থেকে টপটেন গেইনারে স্থান করে নেয়া আরএকে সিরামিকের শেয়ার দর ১৮.৯৪ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন