Ortho Songbad আর্কাইভ

রমজানে আমিরাতে সরকারি অফিসের সময়সূচি

রমজানে আমিরাতে সরকারি অফিসের সময়সূচি
সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস রমজানে মন্ত্রণালয় ও ফেডারেলর কর্মকর্তা কর্মচারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে মন্ত্রণালয় ও ফেডারেল কর্তাদের অফিস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা অন্য সেক্টরে কাজ করে তাদের ক্ষেত্রে এই সময়গুলি প্রযোজ্য নয়।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা সাপেক্ষে ১৩ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার