খাদ্য সচিব নাজমানারা করোনায় আক্রান্ত

খাদ্য সচিব নাজমানারা করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। গত ৪ এপ্রিল তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সচিব সুস্থ আছেন, শারীরিক কোনো জটিলতা নেই। বাড়িতে আইসোলেশনে আছেন।

নাজমানারা খানুম প্রশাসনের নারী ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি। বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজমানারা দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার। তিনি এর আগে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকর দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের ১৮ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা