দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টির বা ৭.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার ইস্টার্ন ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৬ দশমিক ২৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২ দশমিক ৯১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৫৩ শতাংশ, রানার অটোমোবাইলসের ২ দশমিক ৪৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ১ দশমিক ৯৭ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।