সূচকের উত্থানে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৩ এপ্রিল) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধি পেয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।