Ortho Songbad আর্কাইভ

ডিএসই ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত হলো তিন কোম্পানি

ডিএসই ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত হলো তিন কোম্পানি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এন ক্যাটাগরির তিন কোম্পানিকে। ব্রড সূচকের আওতায় এই কোম্পানি কার্যকর হবে আগামী রোববার (১৮ এপ্রিল) থেকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও মীর আখতার হোসেন লিমিটেড।

সূত্র মতে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) এর নিয়ম অনুসারে কোম্পানিগুলোকে আইপিওর প্রান্তিকের তথ্যের ভিত্তিতে প্রধান সূচকে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ইনডেক্স কমিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার