Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ করলো সিঙ্গার

প্রথম প্রান্তিক প্রকাশ করলো সিঙ্গার
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ ‌১৮ কোটি টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১১ কোটি ৮৯ লাখ টাকা।

অপরদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে ৬২ পয়সা বা প্রায় ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার