Ortho Songbad আর্কাইভ

আদালত বন্ধ রাখার এখতিয়ার প্রধান বিচারপতির: আইনমন্ত্রী

আদালত বন্ধ রাখার এখতিয়ার প্রধান বিচারপতির: আইনমন্ত্রী
আদালত বন্ধ বা খোলা রাখার এখতিয়ার প্রধান বিচারপতির হাতে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতে আদালতের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আদালত বন্ধ বা আদালত খোলা রাখার যে এখতিয়ার সেটা প্রধান বিচারপতির, আমার নয়। কিন্তু আমার বিশ্বাস করোনাভাইরাসের তীব্রতা যদি কমে যায় তবে সেদিক বিবেচনা করে প্রধান বিচারপতি সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার