Ortho Songbad আর্কাইভ

মঠবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি বহিষ্কার

মঠবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি বহিষ্কার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হাসান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল মঠবাড়িয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শামীম হাসান রনিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার