Ortho Songbad আর্কাইভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ৩৭ দশমিক ৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিবিধ খাতে ১২ দশমিক ৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ৭ দশমিক ৭ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৭ দশমিক ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬ দশমিক ৯ শতাংশ, ফার্মা খাতে ৬ দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬ দশমিক ৪ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৭ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৬ শতাংশ, খাদ্য খাতে ২ দশমিক ৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ১ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৫ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৮ শতাংশ, আইটি খাতে দশমিক খাতে ৭ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৬ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৫ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ২ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার