খালেদা জিয়াকে আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই: চিকিৎসক

খালেদা জিয়াকে আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই: চিকিৎসক
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই।

শনিবার (১৭ এপ্রিল) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা ভালো। স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন, অক্সিজেন লাগছে না।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, আপাতত খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে প্রয়োজন হলে তাকে হাসপাতাল নেওয়ার প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা