Ortho Songbad আর্কাইভ

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গতকাল ১৮ এপ্রিল বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে বিএটিবিসি ৫০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০০ শতাংশ বোনাস। অন্যদিকে আইডিএলসি ফিন্যান্স ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার