Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৫০ পয়সা বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ৯ দশমিক ৯৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, এমআই সিমেন্টের ৯ দশমিক ৪৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সর ৯ দশমিক ৩৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ২৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার