সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে । কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৫৯ পয়সা।

সোনালী পেপার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

ই-জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৮১ পয়সা।

এসকে ট্রিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৩৪ পয়সা।

শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন