Ortho Songbad আর্কাইভ

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২১) প্রকাশ করেছে।এই প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ৪৪ পয়সা বা ৯৮ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৫২ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫১ কোটি ৩০ লাখ টাকার বা ৯৮ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার