Ortho Songbad আর্কাইভ

সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে

সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে
আজ বড় উত্থানে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। শুরু মাত্র ৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০৬ পয়েন্টে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১০১ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

কমেছে ৫টির আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে।

এ সময় পর্যন্ত টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি টাকার।

এ সময় পর্যন্ত সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট এবং সিএসআই ৮ পয়েন্ট বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার