Ortho Songbad আর্কাইভ

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদিবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে সন্ধ্যায় হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, আবুদল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার