ইসলামী ব্যাংকসহ ৮ কোম্পানির বোর্ড সভা আজ

ইসলামী ব্যাংকসহ ৮ কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ রোববার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি আটট হলো : ইসলামী ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, আইসিবি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, এসকে ট্রিমস এবং আমান কটন।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুপুর ২টায়, ইসলামী ব্যাংকের দুপুর ২.৩০টায়, রানার অটোমোবাইলসের দুপুর ২.৩৫টায়, আইসিবির বিকাল ৩টায়, মেঘনা পেট্রোলিয়ামের দুপুর ২টায়, ইউনিক হোটেলের বিকাল ৩টায়, এসকে ট্রিমসের বিকাল ৩টায় এবং আমান কটনের বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ইসলামী ব্যাংকের বোর্ড সভায় লভ্যাংশ এবং রানার অটোমোবাইলস, আইসিবি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, এসকে ট্রিমস ও আমান কটনের বোর্ড সভায় প্রান্তিক সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন