Ortho Songbad আর্কাইভ

করোনায় ল্যাবএইড পরিচালক ডা. মাহবুবুলের মৃত্যু

করোনায় ল্যাবএইড পরিচালক ডা. মাহবুবুলের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক এবং চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম মারা গেছেন।

সোমবার (২৬ এপ্রিল) ভোর ৪টা ৩৭ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ডা. মাহবুবুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

গভীর শোক প্রকাশ করে ডা. মাহবুবুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার