Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

সোমবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১০ টাকা ২০ পয়সা। কন্টিনিউয়িং অপারেশন হিসেবে গত বছরের এই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৯৫ পয়সা। আর শুধু কোম্পানির হিসাবে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৯৭ পয়সা।

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ২৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার