Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল টিউবসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ন্যাশনাল টিউবসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.২৩ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২.৭৯ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার