Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে চাকরি

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে চাকরি
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ

পদের সংখ্যা- মোট ৫টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

পদের নাম- বৈজ্ঞানিক কর্মকর্তা

পদের সংখ্যা-২

আবেদন যোগ্যতা

১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি, বায়োলজিক্যাল সাইন্স, পরিসংখ্যান বিষয় স্নাতক পাস।

২। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৩। বয়সসীমা ৩০ বছর

বেতন-২৩০০০-৫৫৪৭০ টাকা (৮ম গ্রেডে)

পদের নাম- কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা- ২টি

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।

২। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারনা

৩। বাংলা ও ইংরেজি টাইপিং গতি থাকতে হবে।

৪। বয়সসীমা ৩০ বছর

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

পদের নাম- উচ্চমান সহকারী

পদের সংখ্যা-১টি

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে স্নাতক পাস।

২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

আবেদন যেভাবে

আবেদনপত্র পরিচালক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, বিএমআরএস ভবন, মহাখালী, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ মে, ২০২১

মুল সাইট থেকে

পুজিবাজার