Ortho Songbad আর্কাইভ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৯৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৭.৭৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৩ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২.৪৭ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১২ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৯৮ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার