Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৬৩ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৬২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ২৯ পয়সা।

আগামী ৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন।

মুল সাইট থেকে

পুজিবাজার