Ortho Songbad আর্কাইভ

গ্লোবাল হেভি কেমিক্যালের আয় বেড়েছে

গ্লোবাল হেভি কেমিক্যালের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি আয় ১৮ শতাংশ বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫১ পয়সা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৬ পয়সা।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯০ পয়সায়।

মুল সাইট থেকে

পুজিবাজার