Ortho Songbad আর্কাইভ

মালয়েশিয়া ভ্রমণে দূতাবাসের ছাড়পত্র ও নোটিশ লাগবে না

মালয়েশিয়া ভ্রমণে দূতাবাসের ছাড়পত্র ও নোটিশ লাগবে না
আগামী শনিবার (১ মে) থেকে মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত। আগামী শনিবার (১ মে) থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না।

তবে মালয়েশিয়ায় প্রবেশে ক্ষেত্রে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

মুল সাইট থেকে

পুজিবাজার