Ortho Songbad আর্কাইভ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১ মার্চ ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার