ভোজ্য তেলের দাম লিটারে কমলো ৩ টাকা
লিটার প্রতি ভোজ্য তেলের দাম তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। আসন্ন ঈদ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রোজা এবং করোনার এই সংকটে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধে ঈদ পর্যন্ত ভোজ্য তেলের দাম লিটারে তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।