Ortho Songbad আর্কাইভ

এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩ মে) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক স্ট্রাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৯ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ৩৩ পয়সা।

অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইপিইউ হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ১৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৪৯ পয়সা; আর বাজারমূল্যে এনএভি ছিল ১৩ টাকা ২২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার