Ortho Songbad আর্কাইভ

ডিএসই’তে গত মাসের শীর্ষ ব্রোকার আইসিবি সিকিউরিটিজ

ডিএসই’তে গত মাসের শীর্ষ ব্রোকার আইসিবি সিকিউরিটিজ
চলতি বছরের এপ্রিল মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর শীর্ষ ব্রোকার হাউজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ এবং তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ।

এছাড়া ডিএসইর শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ইবিএল সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, মার্কেনটাইল ব্যাংক সিকিউরিটিজ, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও বিডি সানলাইফ সিকিউরিটিজ।

মুল সাইট থেকে

পুজিবাজার