Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে প্রথম প্রান্তিকে

পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে প্রথম প্রান্তিকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনফা ১৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১২ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.৬৫ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার